দেবিদ্বারে নৌকা প্রতীকে মনোনয়ন চান অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ
শাহ ইমরান/ এডভোকেট সূদীপ রায়ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকায় আ’লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর নিজ গ্রামের বাড়িতে তিনি ওই সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ বলেন, সফল রাষ্ট্রনায়ক দেশরতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল পরিচালনায় দেশ আজ ডিজিটাল মডেল হিসেবে বিশ্ববাসীর নিকট সমাদৃত এবং অনুকরণীয়। সুশাসনে স্থিতিশীলতা, কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিদ্যুতায়ন, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। যার ফলে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। সে উন্নয়ন ও অগ্রগতির ধারায় দেবীদ্বার অনেক পিছিয়ে আছে।
তাই আগামী সংসদ নির্বাচনে আ’লীগ থেকে নৌকা প্রতীকের কান্ডারী হিসেবে আমাকে মনোনয়ন দিলে দেবীদ্বারকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অত্যাচার-অনাচার, ঘূষ-দূর্নীতি মুক্ত এবং আধূনিক বাসযোগ্য শান্তির নীড় হিসেবে গড়েতোলার প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি বলেন, ১৯৯১ সাà