দেবিদ্বারে সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স দীর্ঘ প্রায় ৪বছর ধরে অচল, রোগীদের চরম ভোগান্তি
মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সরকারি হাসপাতালের দু’টি এ্যাম্বুলেন্স দীর্ঘ প্রায় ৪বছর ধরে অচল। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি।
এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের প্রায় ৫ লক্ষাধিক জনসাধারণ। আর চরম ভোগান্তি হতে হয় দুর থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ প্রায় ৪বছর যাবত এ্যাম্বুলেন্স বিহীন চলছে সরকারি হাসপাতাল। অপর দিকে অচল অবস্থায় হাপসাতালের পিছনে খোলা আকাশের নিচে পরে রয়েছে এ্যাম্বুলেন্স ২টি।
সুত্রে জানাযায়, উপজেলার সরকারি হাসপাতালের অনুকূলে টিএফআইপিপি প্রকল্প হতে ৪ষ্ঠা মে ১৯৯৭ সালে প্রথম ১টি এ্যাম্বুলেন্স (কু-ছ-৭১-০০০৫) বরাদ্ধ হয়।
এ্যাম্বুলেন্সটি অচল হওয়ায় পরবর্তীতে নারায়নগঞ্জ সদর হাসপাতালের পুরাতন এ্যাম্বুলেন্সটি টেমো ঢাকা হতে ২জুন ২০০৪ সালে দ্বিতীয় বারের মতো ১টি এ্যাম্বুলেন্স (নারায়নগঞ্জ চ-০২-০০৪) বরাদ্ধ দেয়। দ্বিতীয় বারের মতো বরাদ্ধ দেওয়া এ্যাম্বুলেন্সটি ও অচল হওয়ায় সর্ব শেষ তৃতীয় বারের মতো সিএমএসডি রেজিষ্ট্রেশন বিহীন ১টি এ্যাম্বুলেন্স ২রা নভেম্বর ২০০৯ সালে বরাদ্ধ আসে। বরাদ্ধকৃত এ্যাম্বুলেন্সটি কয়েক বছর ব্যবহারের পর তা অচল হয়ে পড়ে। অচল হওয়া ২টি এ্যাম্বুলেন্স হাসপাতালের পিছনে খোলা আকাশের নিচে পড়ে আছে। তবে খোà¦