দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না- চৌদ্দগ্রামের জাতীয় পার্টির ইফতার মাহফিলে কাজী নাহিদ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, আমরা চাচ্ছি নির্বাচন, এ নির্বাচনে জনগণ আ’লীগকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আমরা যারা জোটগতভাবে আন্দোলন করছি, আগামী দিনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট হবে, সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
বিগত ২৫-৩০ বছর চৌদ্দগ্রামে যারা বিভিন্ন দল থেকে ক্ষমতায় ছিল, তাদের ভাই, ভাতিজারা, সংগঠনের ক্যাডাররা চৌদ্দগ্রামের মানুষকে চিবিয়ে খেয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাজী নাহিদ আরও বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। মনে রাখতে হবে, ১৯৭১ ও আর ২০২৪ সালের চেতনা এক নয়। ২৪ এর চেতনা অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থ