,

নগরীর সিডি প্যাথ হসপিটালের সার্জারি ডাক্তারের বিরুদ্ধে ভুল অপারেশনের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে সার্জারি ডাক্তারের বিরুদ্ধে এক রোগীর হার্নিয়ার পরিবর্তে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার স্বাস্থ্যমন্ত্রী, সচিব, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে এ অভিযোগ করা হয়। কুমেকের সহকারী অধ্যাপক ও নগরীর সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের খন্ডকালীন ডা. জুবায়ের আহমদের বিরুদ্ধে এ অভিযোগ করেন কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় এলাকার বাসিন্দা ও মৃত আমিন উল্লাহর ছেলে রোগী আনিছুর রহমান।

অভিযোগে রোগী আনিছুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে হার্নিয়ার ব্যথার কারণে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে কুমেক হাসপাতালের একজন ডাক্তারের চিকিৎসা নেন। তারা রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্নিয়া চিকিৎসা দেন। পরবর্তীতে হার্নিয়ার ব্যথা তীব্র অনুভব হলে তিনি কুমেকের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. জুবায়ের আহমদের (এমবিবিএস, এফিসিপিএস) স্মরণাপন্ন হন। তিনি রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নগরীর বেসরকারি সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়ে অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে গত ২৪ জানুয়ারি ওই à¦