“নবীনগরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ” সঠিক পরিকল্পনা ও ঠিকাদারদের অবহেলাকে দায়ী করছেন সুশীল সমাজ
মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কালের বিবর্তনে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে এখন আর বাংলার মানুষ ষড়ঋতুর ছোঁয়া পায় না। উল্লেখযোগ্য ভাবে ছোঁয়া পায় গ্রীষ্মকাল আর বর্ষাকালের। বর্ষাকাল বাংলাদেশের জন্য যেমন সুখের তেমনি দুঃখেরও। এই বর্ষাকালেই বাংলাদেশের প্রায় সব জায়াগাতে বৃষ্টির পরিমান বেড়ে যায়। যার ফলে দেখা দেয় বিভিন্ন অঞ্চলে বন্যা ও রাস্তাঘাটে জলাবদ্ধতা। তারই প্রমাণ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর সহ পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ডে। নবীনগর উপজেলা সদরের ৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে নবীনগর পৌরসভা। ১৯৯৯ থেকে ২০১৭ -এর মধ্যে নবীনগর পৌরসভা পার করেছে প্রায় ১৮ বছর। এই ১৮ বছরেও সঠিক পরিকল্পনা করে করা হয়নি পৌরসভার সকল ওয়ার্ডের পয়:নিস্কাশনের ব্যবস্থা, যার ফলে বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পৌর সদরসহ বিভিন্ন ওয়ার্ডে দেখা দেয় জলাবদ্ধতা আর এই জলাবদ্ধতার ফলে অস্বাস্থ্যকর পরিবেশে চলাচল করছে পৌরবাসী।
সরজমিনে ঘুরে দেখা গেছে, নবীনগর সদর সহ পৌর এলাকার প্রায় সকল ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নবীনগরের সুশীল সমাজ মনে করছেন, সঠিক পরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা তাদের কাজ সঠিকভাবে না করার ফলে খুব অল্প সময়ের মধ্যে আবার পূর্বের অবস্থা হয়ে যায়। তবে কেউ কেউ বলছেন নবীনগরের ড্রেনজ ব্যবস্থা খুবই নাজুক হওয়ার ফলে বৃষ্টির পানি নিস্কাশনে ব্যাঘাত ঘটছে। à