,

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় আলীয়ারা গ্রামের বাজারসংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক গ্রামবাসী, নারী-পুরুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নিহত আলাউদ্দিন মেম্বারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি তারা অভিযোগ করেন, এই ঘটনায় নিরীহ ও সাধারণ মানুষদের জড়িয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে à