নাঙ্গলকোটে ৩২ লাখ টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও নেই সড়ক
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম, তফবন, চাঁন্দপুর, মোহরবাগ গ্রামের খালের ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। অথচ খালের দুই পাড়ের সঙ্গে যুক্ত করা এই সেতুতে নেই কোনো সংযোগ সড়ক।
ফলে উদ্বোধনের পর গত দুই বছরে সড়কবিহীন সেতুটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সেতু নির্মাণ করার আগে সাধারণ মানুষ বা যানবাহন চলাচলের জন্য সেতুর উভয় পাশে রাস্তা থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় দু’পাশে নেই কোনো সরকারি কিংবা বেসরকারি মালিকানার কোনো রাস্তা। হাজার হাজার একর কৃষি জমির মাঝখানে নির্মাণ করা হয়েছে এই সেতুটি। সড়ক ছাড়া সেতু নির্মাণ করায় সরকারের প্রায় সাড়ে ৩২ লাখ টাকা পানিতে গেছে এমনটা মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত চাঁন্দপুর গ্রামের সঙ্গে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপার ইউপি’র মোহরবাগ গ্রামের সংযোগ রয়েছে। সেতুর দুই পাশে রয়েছে বোরো ধানের জমি। ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য সেতু নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত ২০১৭-২০১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু ও কালভাট নির্মাণ প্রকল্পের অধীনে এই সেতুর জন্য বরাদ্দ দেয়া হয় ৩২ লাখ ৩৯ হাজার ৬৩৮ টাকা। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট। ফলক অনুযায়ী ২০১৯ সালের ৭ মার্চ সেতুটির উদ্বোধন দেখানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণ করার আগে কীভাবে সেতু নির্মাণ করা হয়েছে? তাছাড়াও এখানে সরকারি বা ব্যক্তিগত কোনো সড়ক নেই। সরকারের প্রায় সাড়ে ৩২ লাখ টাকার সেতু এখন জলে যেতে বসেছে। দ্রুত রাস্তার দাবিও জানান এলাকাবাসী।
ওই এলাকার তাজুল ইসলাম, বিকাশ চঁন্দ আচার্য, মো. আক্তার হোসেন ও চানু মিয়à¦