নির্বাচন আচরণবিধি না মেনে শোডাউন করে নির্বাচনী এলাকায় আসলেন এমপি প্রাণ গোপাল !
স্টাফ রিপোর্টার:
নির্বাচন আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির বিরুদ্ধে।
ঢাকা থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর শোডাউন করে নিজ নির্বাচনী এলাকায় আসলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। পরে দলীয় নেতা-কর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যদিও প্রতীক বরাদ্দের পূর্বে শোডাউন, সভা-সমাবেশ নিষিদ্ধ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
বেলা ১২ টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তাপস শীল এর হাত থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
