,

নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। যারা বোরকা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে, তারা কেউ ছাড় পাবে না। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যে তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন।

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মেয়েটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক, মেয়েটি আমাদের ছেড়ে চলে গেল। তাকে হত্যা করা হয়েছে। বোরকা পরে হাত-মুখ ঢেকে তারপর তাকে আগুন দেয়া হয়েছে। এরা কেউই ছাড় পাবে না। আমরা ছাড়ব না। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে। যেন আর কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পায়।’ তিনি বলেন, ‘আমরা মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে চেয়েছিলাম। তবে তার শারীরিক অবস্থা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো ছিল না। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে পরামর্শ করে এখানে চিকিৎসা চলেছে। কিন্তু দুর্ভাগ্য, মেয়েটিকে বাঁচানো গেল না। বিনা কারণে মেয়েটিকে হত্যা করা হলো। এর সঙ্গে জড়িত কাউকে ছাড়ব না। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতেই হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এই ঘটনার শুরুটা কারা করেছিল? ২০১৩ সালে নির্বাচন প- করার নামে যে জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস করেছে। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারেনি। আবার ২০১৫ সালে সরকারকে উৎখাত করার নামে সারা দেশে অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে। এই দেশে এমন বীভৎস ঘটনা সেই পাকিস্তান আমলে আমরা দেখেছি।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহà¦