,

পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙন শুরু: চাঁদপুরের সাইক্লোন শেল্টার নদীগর্ভে

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে আবারও পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।

উত্তরাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানির প্রবল স্রোতে গত দু’সপ্তাহ ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে এ এলাকায়।

ভাঙনে শুক্রবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিন তলা বিশিষ্ট সদ্য নির্মিত রাজরাজেশ্বর ওমর আলী স্কুল, যেটি একই সাথে সাইক্লোন শেল্টারও। মাত্র দুই মাস আগে দৃষ্টিনন্দন এ ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

এদিকে, গত কয়েক দিনের ভাঙনের ফলে নদী তীরবর্তী প্রায় দুই শতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও অনন্ত পাঁচ শতাধিক বাড়িঘর।

স্থানীয় ইউপি সদস্য পারভেজ গাজী রনি বলেন, ‘ঐতিহ্যবাহী ওমর আলী উচ্চ বিদ্যালয়টি আগেও কয়েকবার নদী ভাঙনের শিকার হয়েছে। পরে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ঐকান্তিক প্রচেষ্টায় এখানে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট বিদ্যালয় ভবন করে দেন। এ ভবনটির জায়গা নির্বাচনের সময় নদী এখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা খুব দ্রুততার সাথে মানসম্মতভাবে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করি। দুই মাস আগে কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করি। কিন্তু ভাঙনের তীব্রতায় সেটি নদীগর্à¦