পরিষ্কার কথা, তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না: কুমিল্লায় ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষ আর ভাঙা নৌকায় উঠতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি আরও বলেন, উনি (শেখ হাসিনা) আবার নির্বাচন করার ঘোষণা দিয়ে নৌকায় ভোট চেয়েছেন। শিল্পী আব্বাস উদ্দিনের একটা গান ছিল- আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।
‘বাংলাদেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে। ভুলে যান ওই নৌকার কথা, ভুলে যান। মানুষ এখন আপনাদের বিদায় দেখতে চায়। দয়া করে সময় থাকতেই মানে মানে কেটে পড়ুন। তা না হলে এই বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় করবে, কীভাবে করবে, সেটা আপনারা জানেন। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে।’
১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবেই উল্লেখ করে তিনি বলেন, এ সমাবেশ যাতে না হতে পারে, সেজন্য গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। আমাদের কথা খুব পরিষ্কার- আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে, দাবি নিয়ে আন্দোলন করছি। সেখানে আপনারা বিভিন্ন রকম কথা বলবেন, ধোঁয়া তুলবেন, এটা হয় না।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। নেতাদের কারাগারে নিক্ষেপ করে দ্রুত সাজা দিয়ে নির্বাচনি বৈতরণি পার হতে চায় সরকার। গোমতী নামে বিভাগ কুমিল্লার মানুষ মেনে নেবে না বলেও জানান তিনি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। কুমিল্লার টাউন হল মাঠে বেলা ১১টায় এ গণসমাবেশ শুরু হয়। পরিবহণ ধর্মঘট না থাকায় কোনো ভোগান্তি ছিল না। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমà¦