পাঞ্জাবী রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট :
চণ্ডীগড়ে দুই সপ্তাহ আগেই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে বিষয়টি চাউর হয়েছে। গোপনে বিয়ে করলেও সেটি এখন আর গোপন নেই। প্রকাশ্যে এসেছে বিয়ের ছবি।
পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেছেন অভিনেত্রী। তিনি এখন অফিসিয়ালি রোশন ঘরণী। গায়ে হলুদে বাঙালি লুকেই দেখা যায় শ্রাবন্তীকে। তৃতীয় বিয়ে নিয়ে যতই হইচই হোক এটাই প্রথম নিয়ম মেনে বিয়ে নায়িকার।
বিয়ের পরের দিনেই এই ছবিও ভাইরাল সোশ্যালে। জন্মসূত্রে পাঞ্জাবের বাসিন্দা রোশন সিং ওরফে মন্টি। পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিং। ভারতের পার্ক সার্কাসেই নাকি তার বাড়ি।


