পুলিশ সার্জেন্ট পদে সুপারিশপ্রাপ্ত হলেন কুবির ৮ শিক্ষার্থী
চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর-২০২৩ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের মোট ৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ পুলিশ বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ তালিকায় রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ ও একই বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল অভি, নৃবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহম্