প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে শিক্ষার মান উন্নত করতে …..এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
মাহবুব আলম আরিফ:
বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যত বার বঙ্গবন্ধু কন্যা মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন তত বারই বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান উন্নত করার চেষ্টা করে যাচ্ছেন। কারন তিনি মনে করেন জাতি শিক্ষীত না হলে দেশ কখনোই উন্নত হতে পারে না।
সারা দেশের নেয় কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে বই বিতরন উৎসব উদ্বোধন করতে এসে এ কথা বলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের মানোনীয় সংসদ সদস্য আলহজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। উদ্বোধনের পর উপজেলার সর্বমোট ৪৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষ শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই বিতরন করা হয়। এ বছর ৩৫২ টি প্রাথমিক বিদ্যালয়ে এক লক্ষ শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার বই ও ৫৪ টি উচ্চ বিদ্যালয় ও ৩৬টি মাদ্রাসায় প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৬৬ হাজার পাঠ্য বই বিনামূল্যে বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসায় বই উৎসব শুরু হয়।
বই বিতরন উপলক্ষে প্রথমে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরুন্নাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক এএনএম মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাà