প্রবীণ রাজনীতিবীদ রফিকুল ইসলাম পাটওয়ারীর ইন্তেকাল: ডা. দীপু মনি এমপি’র শোক
চাঁদপুর সংবাদদাতা।।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তিন বারের সফল সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঐতিহ্যবাহী রামপুর ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী তাঁর নিজ বাড়িতে ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় সোমবার (৯ এপ্রিল) দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। মরহুমের জানাজা বাদ এশা নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে।
রফিকুল ইসলাম পাটওয়ারীকে শনিবার (৭ এপ্রিল) দুপুর তিনটায় তাঁর নিজ বাড়িতে দেখতে যান ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। এছাড়াও এদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন জাকির, যুবলীগের সাধারন সম্পাদক মোহসিন খাঁন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইসমাইল হাজী, ছাত্র লীগের যুগ্ম সম্পাদক মো. আলী হোসেন মোল্লা, ইউপি সদস্য আনোয়ারা বেগম, মোসা: মাসুদা বেগম উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তিন বারের সফল সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ঐতিহ্যবাহী রামপুর ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: