প্রশাসনের নির্লিপ্ততায় দিন দিন বেপরোয়া হচ্ছেন কুবি কর্মকর্তা জাকির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নথি জালিয়াতি, একাধিক শিক্ষককে মারতে তেড়ে যাওয়া, সহকর্মী ও কর্মচারীদের সাথে অসদাচরণ, হেনস্তা ও গালমন্দ, জামাত-শিবির ট্যাগ লাগিয়ে হয়রানি, বিভিন্ন নিয়োগ ও টেন্ডার বানিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ উপাচার্যের কক্ষে শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি প্রদান করে উপাচার্যপন্থী এই কর্মকর্তা। এতসব অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাকিরের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বেপরোয়া ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা মনে করেন, এই কর্মকর্তার বেপরোয়া আচরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিনদিন অশান্ত হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ঐদিন উদ্ভূত পরিস্থিতির জন্য অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন নেয়নি সেটা জানি না। আমি উপাচার্য মহোদয়কে পরামর্শ দিয়েছিলাম আপনি একটা তদন্ত কমিটি গঠন করুন। কিন্তু প্রশাসন কোন তদন্ত কমিটি করে নাই। উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের হুমকি দেওয়ার সাহস জাকির কোথা থেকে পায়! সেটা প্রশাসনের ইন্ধনেই হয়েছে। শিক্à¦