,

প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, নানা ইস্যুতে বাদ পড়ছেন আ.লীগের বেশ কিছু সাংসদ

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে এনেছে সংসদীয় বোর্ড। প্রতিটি বিভাগের আসনওয়ারী প্রার্থী তালিকা চূড়ান্ত করে এখন শেষ মুহুর্তের বাছাই চলছে। বিভিন্ন মহলের তদ্বির আর দলীয় নানা ইস্যুতে কেউ বাদ পড়ছেন আবার কেউ অন্তর্ভুক্ত হচ্ছেন। প্রার্থীরাও নানামহল থেকে চেষ্টা তদবির চালাচ্ছেন দলীয় মনোনয়নের ক্ষেত্রে।

খুলনা বিভাগের প্রার্থী তালিকায় এবার বেশ চমক থাকছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা থেকে বর্তমান সংসদ সদস্যরাও বাদ পড়েছেন। যশোরে মনোনয়ন দৌড়ে এক সেনা কর্মকর্তা পিছনে ফেলেছেন বর্তমান এক সংসদ সদস্যকে। ঝিনাইদহে প্রশাসনিক রিপোর্টে বাদ পড়েছেন এক সংসদ সদস্য। তার স্থলে আবারও দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন সাবেক এক সংসদ সদস্য।

বরিশাল বিভাগের মনোনয়নেও থাকছে চমক। ভোলা, বরগুনা, বরিশাল জেলার সংসদ সদস্যরা তাদের দলীয় মনোনয়ন টিকিয়ে রাখতে পারলেও পটুয়াখালীর এক জনপ্রিয় সংসদ সদস্য বাদ পড়েছেন একটি বিশেষ মহলের সুপারিশে। অবশ্য ওই সংসদ সদস্য ২০০৮ সালের নির্বাচনে বাদ পড়েছিলেন সংস্কার ইস্যুতে। পিরোজপুরের একটি আসনের সংসদ সদস্য বাদ পড়েছেন দলীয় বিদ্রোহের কারণে। এবারও নিজ এলাকার বাইরে পাশের এলাকা থেকে মনোনয়ন পাচ্ছেন বরিশালের এক সাদামনের সংসদ সদস্য। বরিশাল বিভাগে জোটের জন্য এবার একটি আসন বেশি ছাড়া হতে পারে।

পিরোজপুর জেলার তি