,

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো নাঙ্গলকোটের নবাগত ইউএন’ও লামিয়া সাইফুল

আজকের কুমিল্লা ডট কম :
September 5, 2019
news-image

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নবাগত ইউএনও লামিয়া সাইফুল  বুধবার নানা সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।  তিনি সকালে নাঙ্গলকোট থানার ওসি মোঃ নজরুল ইসলাম পিপিএম, ও ওসি তদন্ত আশরাফুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পেরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ন কবির মজুমদার, বাঙ্গড্ডা ইউপির চেয়ারম্যান শাহাজাহান মজুমদার, আদ্রা উত্তর ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব ফুল দিয়ে শুভেচ্ছা জানান।