,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি ঘিরে দিনভর নানা কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার (৭ মার্চ) সকাল সাতটার দিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী, এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এর পর দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা কর্মীরা। এসময় সেখানে তারা ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে ভোর সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চ ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা।

এদিকে ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচার করতে দেয়নি তখনকার পাকিস্তান সরকার। প্রায় সাড়ে ৪৬ বছর পর বঙ্গবন্ধুর সেই ভাষণ অমূল্য বিশ্বসম্পদ ও ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে তা সংরক্ষণ করার এবং বিশ্বকে জানানোর দায়িত্ব নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউ