,

বন্ধ স্টেশনগুলো আধুনিকায়ন হলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ব্যস্ততম নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2021
news-image

 

মোঃ বশির আহমেদঃ

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কুমিল্লার নাঙ্গলকোট। এই রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ দেশের নানা প্রান্তে যাতায়াত করেন।

ঢাকা-চট্রগ্রাম ডাবল রেললাইন প্রকল্পে কুমিল্লা অংশের নাওটি, আলীশ্বর, লালমাই ও ময়নামতি স্টেশনকে আধুনিকায়ন করা হলেও ব্যস্ততম এ রেলওয়ে স্টেশনটিকে আধুনিকায়ন করা হয়নি। এই স্টেশনটি বর্তমানে অবহেলিত ও রুগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এর সংস্কার না হওয়ায় এবং ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি না করায় নাঙ্গলকোটের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সূত্র মতে, আন্তনগর, মহানগর ও লোকালসহ প্রতিদিন আসা-যাওয়াসহ আট জোড়া ট্রেন স্টেশনটিতে যাত্রা বিরতি করে। এর মধ্যে এক জোড়া মহানগর ও তিন জোড়া আন্তনগর। বাকিগুলো লোকাল ট্রেন। যাত্রাবিরতি দেওয়া আন্তনগর ও মহানগর ট্রেনগুলো হলো পাহাড়িকা, মেঘনা, চট্টলা ও মহানগর এক্সপ্রেস। লোকাল ট্রেনের মধ্যে আছে কর্ণফুলী, সাগরিকা, ময়মনসিংহ ও জালালাবাদ এক্সপ্রেস।

আন্তনগর ও মহানগর ট্রেনগুলোতে টিকিট নির্ধারিত আছে মাত্র ৮০টি। আর