বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য কাজ করছে পুলিশ বাহিনী : কুমিল্লায় আইজিপি
স্টাফ রিপোর্টার:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার পরেই বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।
রোববার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউসে আইজিপি বলেন, পুলিশ সদর দফতর থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি দুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
পুলিশ প্রধান আরও বলেন, বন্যা দুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছেà¥
