বরুড়ায় নলুয়া তরুন কল্যাণ সংঘের উদ্যোগে স্মার্ট টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আরিফ আজগরঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়ন এর নলুয়া তরুন কল্যাণ সংঘের উদ্দ্যেগে ৩২” ইঞ্চি সনি স্মার্ট টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নলুয়া ভূঁইয়া বাড়ি ঈদগাহ সংলগ্ন মাঠে টুর্নামেন্ট এর উদ্ভোধন করা হয়।
বরুড়া উপজিলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম ব্যাট হাতে টুর্নামেন্ট-টির উদ্বোধন করেন। এ সময় এ.কে.এম আবুল ফারাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং আদ্রা ইউনয়ন এর নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম।
অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন নলুয়া-মনোহরপুর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মৌলভী আব্দুল হামিদ,মোশারফ হোসেন বাচ্চু ভূঁইয়া,হাবীব উল্ল্যাহ মানিক ভূইয়া, জাহাংগীর আলম সেলিম, তোফাজ্জল হোসেন বাহার ভূঁইয়া,মাহবুব আলম কায়সার ভূঁইয়া, শাহাদাত হোসেন টিটু, আব্দুল মোতালেব ভূঁইয়া, পারভেজ হোসà
