,

বলিউডের সাত বড় তারকার বড় বড় রোগ

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2017
news-image
 ডেস্ক রিপোর্টঃ

পর্দায় মানুষকে বিনোদন দেওয়ার মতো বড় দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করেন তাঁরা। মানুষকে কখনো হাসান, কখনো কাঁদান। ক্যামেরার সামনে নিজেকে উজাড় করে নাচেন, নাচান। মারেন, মার খান। তাঁদের মারপিট, ছুটোছুটি, কান্নাকাটির একটাই কারণ, যে মানুষটি টিকিট কেটে সিনেমা হলে ঢোকেন, সময় নিয়ে টিভির সামনে বসেন, সেই মানুষটিকে বিনোদন দেওয়া। অন্যের মনের খোরাক জোগানো।

অথচ আপনার-আমার মতো পর্দার এ মানুষগুলোর ব্যক্তিজীবনে নানা রকমের সমস্যায় কাতর। তারকারা কত যন্ত্রণায় ভুগে দিন যাপন করেন, সে খবর হয়তো পর্দার সামনে দর্শক আঁচ করতে পারবেন না। বলিউডের শীর্ষ তারকাদের এমন অনেকে আছেন, যাঁরা দিনের পর দিন নানান শারীরিক সমস্যায় দিন যাপন করছেন। কেউ কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করছেন, কেউ মারাত্মক বিষণ্নতায় ভুগছেন, কারও যকৃতের (লিভার) বেশির ভাগ অংশ নষ্ট হয়ে গেছে। আবার এমনও আছেন, যন্ত্রণায় আত্মহত্যাও করতে গিয়েছিলেন কেউ কেউ। আজ জানি এমন সাত তারকার কথা:

অমিতাভ বচ্চনযকৃতের ৭৫ শতাংশ অংশই অকার্যকর অমিতাভ বচ্চনের
৭০ পেরিয়েও ‘শাহেনশাহ’ বলিউড শাসন করছেন। পর্দায় এখনো যিনি নিজের মুদ্রায় নেচে মুগ্ধ করেন, একটার পর একটা সিনেমায় অভিনয় করছেন, পণ্যের বিজ্ঞাপন করে যাচ্ছেন, সেই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বেঁচে আছেন মাত্র ২৫ শতাংশ সক্রিয় যকৃৎ নিয়ে! বর্ষীয়ান এই অভিনেতার যকৃতের ৭৫ শতাংশ অংশই অকার্যকর হয়ে গেছে—হেপাটাইটিস বি-র মতো মারাত্মক ভাইরাসের আক্রমণে।

গেল বছর অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন, দীর্ঘদিন তিনি ২৫ শতাংশ যকৃৎ নিয়েই বেঁচে আছেন। এই রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল ৩০ বছরেরও বেশি সময় আগে। ‘কুলি’ ছবির শুটিংয়ের সেটে তাঁর মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছিল। তলপেটে মারাত্মক আঘাত পেয়ে প্লীহা ফুটো হয়ে যায় তাঁর