বাংলাদেশে কিচেন মার্কেট করার বিষয়ে ভারতের আগ্রহ প্রকাশ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে একটি কিচেন মার্কেট করার বিষয়ে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রতিবেশী-সুলভ বন্ধুত্ব দীর্ঘদিনের। আজকে ভারতের রাষ্ট্রদূত সাক্ষাত করতে এসেছেন। উভয় দেশের মধ্যে যে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা অব্যাহত থাকবে। উভয় দেশই নিজ নিজ দেশের প্রতি সম্মান প্রদর্শন করবো ও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাবো এসব বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভারত সরকার আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়। আর্থিকভাবে তারা অবদান রাখতে চায়। বিশেষ করে কিচেন মার্কেট তারা করতে চায়, সেখানে তারা একটা বড় প্রস্তাব দিয়েছে আলোচনা হয়েছে। যখন তারা এ বিষয়ে আমাদের জানাবেন তখন আমরা উদ্যোগ নেবো।
মার্কেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের গ্রামে, পৌরসভা বা উপজেলায় যেসব জায়গা রয়েছে সেখানে সবজি মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার করছি। এখন তারা তাদের পক্ষ থেকে করে দেওয়ার প্রস্তাব দিয়েছে।
সে বাজারে নিত্যপণ্য কি তারা আনবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বাজারে তাদের নিত্যপ্রয়োজনীয় কিছু আনবে না, আমাদেরটাও তারা নেবে না। সেখানে শুধু অভ্যন্তরীণভাবে স্থানীয় জনগণের উৎপাদিত তৈরি ক্রয়-বিক্রয় হবে। বর্তমানে সে ক্রয়-বিক্রয় ছড়িয়ে ছিটিয়ে হয় সেটà¦