বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলারের মধুর স্মৃতি
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার । যাওয়ার পূর্বে তিনি বাংলাদেশে অবস্থানকালে মধুরতম স্মৃতিগুলো ফেসবুক পেইজে আলোকপাত করেছেন।
রাষ্ট্রদূত আর্ল মিলার উল্লেখ করেন- “আমাকে জিজ্ঞেস করা হয়েছে, গত তিন বছরে বাংলাদেশে আমার সবচেয়ে মধুর স্মৃতি কোনগুলো। সেসব স্মৃতি বর্ণনা করা অসম্ভব। কিন্তু আমি জানি, আমার মনে পড়বে এখানকার রঙিন রিকশা আর এর চালকদের মুখগুলো। পুরনো ঢাকার দালানের ছাদে সুতোর বাঁধনে উড়ন্ত ঘুড়ির নাচন আর সন্ধ্যার আকাশের পাখিরা। গাঁয়ের পথে স্কুলের পোশাক পরা শিশুদের পায়ে হেঁটে বাড়ি ফেরা। চট্টগ্রামের জাহাজ ভরা নদী। কক্সবাজারের চাঁদের ফালির মতো পৃথিবীর সবচেয়ে সুন্দর নৌকাগুলো। সিলেটের গাঢ় সবুজ পাহাড় আর বরিশালের বৈচিত্র্যময় সবুজ। বান্দরবানের পাহাড় ও সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে ভোরের কুয়াশা, সবকিছু।
গত তিন বছর বাংলাদেশে à¦
