,

বাসা ভাড়া নিয়ে ভোগান্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসা ভাড়া কমানোর উদ্যোগ নিবেন এই আশায় বসে আছি তিনমাস। তিনমাসে সবমিলিয়ে দশ হাজারের অধিক টাকা ভাড়া হয়েছে আমার। এভাবে কয়মাস বাড়িতে বসে থাকতে হবে জানা নেই। বাসার মালিক বলছেন হয় বাসা ছেড়ে দিতে, নয়তো ভাড়া দিতে। আমার বাড়ি নওগাঁয়। আমি কিভাবে কুমিল্লা এসে বাসা ছেড়ে দিবো?’ এভাবেই নিজের অক্ষমতার কথা প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যায়ণরত শিক্ষার্থী আমিনুল ইসলাম।

আমিনুল জানান, কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৯ জন শিক্ষার্থী মিলে বাসা ভাড়া করে থাকেন তারা। প্রতিমাসে তাদেরকে বাসা ভাড়া হিসেবে ৯ হাজার টাকা, গ্যাস ও বিল মিলিয়ে আরো প্রায় দেড় হাজার টাকা গুনতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে ভাড়া না দেয়ায় গত তিনমাসে তাদের বকেয়া হয়েছে ৩১ হাজার ৪২৫ টাকা। একসাথে এতগুলো টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে চিন্তিত এই বাসার শিক্ষার্থীরা। শুধু এই বাসার শিক্ষার্থীরা নয়, তাদের মতো প্রায় ৫ হাজারের অধিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমন সংকটে পড়েছেন।

করোনাভাইরাসের বিস্তাররোধে তিনমাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীরাও চলে গেছেন নিজ নিজ পরিবারের কাছে। তবে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকা শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। একসাথে তিনমাসের ভাড়া জমে যাওয়ায় এ সংকট আরো তীব্র হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভাড়া মওকুফের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছ