,

বুড়িচংয়ে সিএনজির চাকা খুলে চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2018
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয় ॥
কুমিল্লা জেলার বুড়িচং সদর ইউনিয়নের জরইন গ্রামের এমরান হোসেন (২৮) নামে সিএনজি চালকের সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার জরইন গ্রামের ও ঢাকা মহানগর যুবলীগের নেতা আনোয়ার হোসেন আমিরের ছেলে মো: এমরান হোসেন গত শুক্রবার সকালে সিএনজিতে গ্যাস পুরানোর জন্য কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে পালপাড়া ব্রিজ সংলগ্নে পৌছলে চলতি অবস্থায় সিএনজির সামনের চাকা খুলে উল্টে গিয়ে গুরুত্বরভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকায় নিয়ে যেতে বলেন কিন্তু বিধির কী বাম! ঢাকা নেওয়ার পথে তার শনিবার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……………রাজিউন)। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসলে রবিবার বিকেলে তার দাফনের কাজ সম্পন্ন করে। এলাকায় শোকের কালো ছায়া সকলের মাঝে নেমে আসে। এ বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় নেওয়াজ সর্দার।