,

বুড়িচংয়ের বাকশিমুলে ৯ হাজার ৪ শত পিস ইয়াবাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ ও এনএসআই হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২১ সেপ্টেম্বর রাতে বুড়িচংয়ের বাকশীমূল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত হারিজ মিয়া’র ছেলে আবুল খায়ের (৩০) এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মৃত মোহর উদ্দিন’র ছেলে মোঃ শামীম (২৭)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।