বৃহত্তর কুমিল্লা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব কাশেম
স্টাফ রিপোর্টার :
ঢাকার কাকরাইল ভিআইপি রোডে অবস্থিত ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)মিলনায়তনে বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীগনের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
গত বুধবার এ কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আইডিইবি এর সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেমকে সদস্য সচিব করে বৃহত্তর কুমিল্লা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক পদে বীর মুক্তিযুদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক পদে দেওয়ান মোঃ ইলিয়াস, এম জাহান রহমান, হাবিবুর রহমান, এম সফিকুল ইসলাম মৃধা, জামাল হোসেন নাহিদ, খন্দকার জিয়াউল হক, জাবেদ হোসেন ভুইয়া ও মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, সদস্য সচিব পদে মোঃ আবুল কাশেমকে নির্বাচিত করা হয়।
কমিটির সদস্যরা হলেন সাইফুল ইসলাম ( মানিক), সাইফুজ্জামান (রিপন), মোঃ কাউছার আহমেদ, মোঃ আকরাম হোসেন ভুইয়া, লুৎফর ভুইয়া, আনোয়ার পারভেজ, আলমগীর হোসেন, মাসুদ রানা, নেছার à¦