ব্যাতিক্রমধর্মী এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামেয়া ইসলামীয়া আশ্রাফুল উলুম
সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন গনকখুলি নলুয়া অজপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে আন্তজার্তিক মানের শিক্ষা প্রত্যাশায় এক ব্যাতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান। যার নাম জামেয়া ইসলামীয়া আশ্রাফুল উলুম। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট মুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী মোঃ হেলাল উদ্দিন ভুইয়া। যিনি অত্যন্ত আন্তরিকতার সহিত আন্তজার্তিক মানের শিক্ষায় প্রতিষ্ঠানটিকে দাড় করার জন্য প্রানপন চেষ্টা করে যাচ্ছেন।
জানা গেছে, ১৯১২ সালে মাওলানা তৈয়ব আলী নামের এক আল্লাহ ভক্ত ব্যাক্তি ইসলামী শিক্ষায় প্রথম ধাপ মুক্তব হিসাবে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এলাকার কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটির চালু করেন। বর্তমান সভাপতি মোঃ আইয়ুব আলী ভূইয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন ভূইয়াকে ২০০০ সালে লন্ডন থেকে দেশে আসার পর তৎকালীন পরিচালক মাও. তৈয়ব আলী দায়িত্বভার গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারে অবদান রাখার জন্য অনুরোধ জানান। তখন থেকে হেলাল উদ্দিন এ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহনের পর প্রতিষ্ঠানের জন্য ৩ একর জমিন ক্রয় করেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি ৩.১৬ একর জমিনে প্রসস্থ্যকরণসহ ত্রিতল একটি ভবন নির্মান করেন। ওই শিক্ষা প্রতিষ্ঠ