,

ব্রাহ্মণপাড়ায় এক সন্তানের জনকের বিষপান করে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2019
news-image

 

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই গ্রামে ২০ সেপ্টেম্বর সকালে এক সন্তানের জনক মোঃ শাহদাৎ হোসেন (৩০) বিষপান করে আত্মহত্যা করেছে।

এই ব্যাপারে নিহতের পরিবার ও ওয়ার্ড মেম্বার মাসুম মিয়া জানান, ১৯ সেপ্টেম্বর সিদলাই গ্রামের ৭ নং ওয়ার্ডের জাফর আলীর ছেলে মোঃ শাহাদাত হোসেন বিষপান করার পর বাড়ীর লোকজন টের পেয়ে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে। সেখানে শাহাদাত হোসেন গতকাল ২০ সেপ্টেম্বর ভোর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ নিহতের লাশের শোরতহাল রিপোর্ট তৈরী করে তার ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করে। ময়না তদন্ত শেষে একইদিন তার লাশ নিজগ্রাম সিদলাই এনে দাফন করে স্বজনরা। নিহত মোঃ শাহাদাত হোসেন এর ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।