ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি নিষিদ্ধ
জাহাঙ্গীর আলম ইমরুল:
রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন এবং ফুল কোর্স ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন। এ নিষেদ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ব্যপারেও সতর্কতা্ও জারি করা হয়েছে।
এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধে ‘নবীনগর মডেল’ এ্যাকশন প্লান শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।
এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে পৃথিবী থেকে মানবজাতির বিলুপ্তি হতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে এ্যাকশন প্লান শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার সিভিল সার্জন ডা: নিশিত নন্দী মজুদার প্রমূখ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, নà