,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনের ব্যারাকে নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইনের ব্যারাক থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত পুলিশ কনেস্টবল তাহমিনা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও এনজিও কর্মী মো. ওয়াসিমের স্ত্রী।

এসময় সদর হাসপাতালে তার সহকর্মীদের আত্ম চিৎকারে এক হ্দয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। সে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওমেন্স সাপোর্ট সেন্টারে কর্মরত ছিল। পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান জানান, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।