,

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের দুই আসামি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ রাতিন (১৬) ও কামাল মিয়া (৩১) নামের নিহত দুইজনকে মামলার আসামি করা হয়েছে। মৃত্যুর দুদিন পর তাদের আসামি করে মামলা দায়ের করা হয়। এনিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা চলছে।

নিহত আব্দুল্লাহ রাতিন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে ও কামাল মিয়া মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রাতিন জেলা শহরের বিরাসার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল আর কালাম ছিলেন পেশায় একজন ইজিবাইক চালক।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কামাল মিয়া গুলিবিদ্ধ হয়ে গত ২৭ মার্চ সন্ধ্যা থেকে ২৮ মার্চ বেলা ১০টার মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর একদিন পর গত ২৯ মার্চ রাত ১২টা ৫৫ মিনিটে রাতিন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর দুইদিন পর ৩১ মার্চ রাতে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশের করা ওই মামলার এজাহারে ১০ নম্বর আসামি হিসেবে নিহত কামাল মিয়ার নাম রয়েছে। একই মামলায় ১৫ নম্বর আসামি হিসেবে নিহত রাতিনের নাম রয়েছে। তবে তার বয়স লেখা হয়েছে ২৫ বছর।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ মার্চ বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বাজার স্ট্যান্ড ও আশপাশ এলাকায় হেফাজতের কর্মী-সমর্থক ও স্থানীয় জনতা রাস্তায় টায়ার, কাঠের গুঁড়ি ও ময়লা-আবর্জনা ফেলে অগ্নিসংযোগ করে যাà¦