,

ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ভিক্টোরিয়ার ছাত্র সাঈফের পাশে একাউন্টিং এলামনাই এসোসিয়েশন

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র তানভীর হোসেন সাঈফ দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা সহায়তার জন্য একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ১ লাখ ৫৮ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত তানভীর হোসেন সাইফের কৃষক পিতা মো: ফরিদ উদ্দিন ও বড় বোন মাহিনুর আক্তারের হাতে এসোসিয়েশনের পক্ষে ওই চেক হস্তান্তর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভূইয়া ও একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র পরবর্তীতে বিভাগীয় প্রধান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির বর্তমান চেয়ারম্যান প্রফেসর কাজী মোস্তফা জালাল জালাল।

এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু জাফর খান, একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সদস্য কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগà§