,

ভারতীয় জুয়াড়ির সাথে সাকিবের যেসব কথা হয়েছিল

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2019
news-image

স্পোর্টস ডেস্কঃ
ম্যাচ না পাতিয়েও আইসিসির কাছ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের বিরুদ্ধে মূল অভিযোগ, এক ভারতীয় জুয়াড়ি তাঁকে অনৈতিক প্রস্তাব দিলেও তিনি সেটি আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাননি। কিন্তু সাকিবকে কী এমন প্রস্তাব দিয়েছিলেন সেই ভারতীয় জুয়াড়ি?

জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। যার মানে, ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে আর ক্রিকেট মাঠে ফিরতে পারছেন না সাকিব। কিন্তু জুয়াড়িদের কাছ থেকে কী এমন প্রস্তাব পেয়েছিলেন সাকিব? আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে বিস্তারিত সব তথ্য।

২০১৭ সালের ৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন সাকিব। সাকিব জানতেন, তাঁরই পরিচিত কোনো এক ব্যক্তি দীপক আগারওয়াল নামের এক ভারতীয় জুয়াড়িকে তাঁর ফোন নম্বর দিয়েছেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে আগারওয়ালের সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করেন সাকিব। তখনই সাকিবের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন আগারওয়াল।

২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের সময় দুজনের মধ্যে আবারও বার্তা আদান-প্রদান হয়। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর সেদিনই সাকিবকে অভিনন্দন জানিয়ে খুদে বার্তা পাঠান আগারওয়াল। এর পরপরই তিনি সাকিবের উদ্দেশে আরেকটি বার্তা পাঠান। সেটি হলো ‘কাজটা কি এখনই হবে, নাকি আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’ এখানে ‘কাজ’ বলতে মূলত দলের ভেতরের খবর পাচার করাকে বুঝিয়েছেন আগারওয়াল। কিন্তু আগারওয়ালের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) বা অন্য কোনো দুর্নীতিবিরোধী সংস্থাকে জানাননি সাকিব। যদিও