ভালোবাসার টানে ২৫ বছরের শিক্ষকতায়, একদিনও নেননি ছুটি
মুরাদনগর প্রতিনিধি:
জীবনের পুরোটা সময়ই কাটিয়েছেন প্রিয় শিক্ষার্থীদের কথা ভেবে। সেই ভালোবাসার টানে কর্মজীবনের ২৫ বছরের শিক্ষকতায় সরকার নির্ধারিত’র বাইরে একদিনও নেননি ছুটি। তা অর্জিত হোক আর বাৎসরিক। কাটাননি অসু¯’তাজনিত ছুটিও। মাদ্রাসার এই শিক্ষক পুরো চাকরিজীবন কাটিয়েছেন ‘আরবি’ পড়িয়ে।
ব্যতিক্রমী আপাদমস্তক এই শিক্ষাগুরু আর কদিন বাদেই যাবেন অবসরে। রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না
কেনো, মাদ্রাসায় আসেননি এমন রেকর্ড নেই তার। বলছি কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ জয়নাল আবেদীনের কথা। সে মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে ও শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসার ‘আরবি’ বিভাগের সহকারী অধ্যাপক।
মোহাম্মদ জয়নাল আবেদীন জানালেন, তিনি ১৯৮৮ সালের জানুয়ারি মাসে শিক্ষক হিসেবে যোগ দেন মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসায়। তবে চাকুরিতে বেতনভূক্ত হন ১৯৯৪ সালে। পরে ১৯৯৯ সালের শেষের দিকে ওই মাদ্রাসার অধ্যক্ষ চলে যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পান তিনি। তখন মনে মনে সিদ্ধান্ত নেন কর্মজীবনে কখনও ফাঁকি দেবেন না, এই ব্রত ছিল তার। সে অনুযায়ী কাজ করতে করতে শিক্ষা প্রতিষ্ঠানই হয়ে ওঠে তার জীবনের ধ্যান-জ্ঞান। ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্বে
ছিলেন ২০০৫ সাল পর্যন্ত এরই মধ্যে মাদ্রাসায় তিনি দাখিল বিভাগ (এসএসসিসমমান) চালু করতে সক্ষম হন।
মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করার সময় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এতটাই মনোযোগী হয়েছিলাম যে, ছুটি কি জিনিস সেটা ভুলà