,

ভিআইপি চিকিৎসক তবুও তাদের ঠাঁই হলো না নৌকায়!

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2018
news-image

ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের হয়ে নৌকা (তরী) প্রতীকে নির্বাচন করার আশা পূরণ হলো না বেশ কয়েকজন ভিআইপি চিকিৎসকের। পেশাদার চিকিৎসক ও চিকিৎসকদের রাজনীতিতে দিকপাল এসব চিকিৎসকরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার স্বপ্ন দেখেছিলেন। বিগত দুই এক বছর এলাকাতে সভাসমাবেশ করে তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কও গড়ে তুলেছিলেন। কিন্তু চূড়ান্ত মনোনয়ন প্রদানের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা তাদের আসনে অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

ভিআইপি এসব চিকিৎসকদের তালিকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ও মহাসচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপাচার্য, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকসহ অন্যান্য অনেকেই রয়েছেন। তাদের মধ্যে দু-একজন নিশ্চিত ছিলেন মনোনয়ন প্রদানে প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত তারাই মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তরীতে ঠাঁই হয়নি তাদের।

ঢাকা-৭ আসনে বিএমএ সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। গতকাল শনিবারও তিনি জাগো নিউজের সঙ্গে আলাপকালে আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, তিনিই যোগ্য প্রার্থী। কিন্তু আজ ঢাকা-৭ আসনে দুজনের নাম ঘোষিত হলেও সেখানে তার নাম নেই! ঢাকা-৭ আসনে বর্তমান সংসদ সদস্য হাজী মো. সেলিম ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের নাম রয়েছে। ডা. জালাল গতবার আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে নির্বাচন করে স্বতন্ত্র à¦