,

মনোহরগঞ্জে “বরল্লা উচ্চ বিদ্যালয়ের” রজত জয়ন্তী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2025
news-image

 

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নস্থ বরল্লা উচ্চ বিদ্যালয়।

শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা প্রদান করা জরুরি। শিক্ষার্থীরা যেন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে তার জন্য শারীরিক ও মানসিক শক্তি অর্জন করা ও দরকার।

এ সময়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সাবেক সকল কৃতি শিক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক মো. দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রসাশন মন্ত্রালয়ের সাবেক (অবঃ) সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক এ টি এম সিরাজুল হক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, প্রফেসর ডা. এম মোশারফ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপà