মনোহরগঞ্জে বিপুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল মাহমুদের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ইউনিয়নের সাইকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল মাহমুদ।
লিখিত বক্তব্যে ইকবাল মাহমুদ বলেন, আমার বাবা ছিলেন বিপুলাসার ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি। চারদলীয় জোট সরকারের আমলে আমার বাবা আওয়ামীলীগ করার অপরাধে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। হামলায় আমার বাবার পেটের নাড়ি-ভুড়ি পর্যন্ত বের করে ফেলেছে। কোন বিচার আমরা পাইনি। আমিও স্কুল জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পর থেকে অদ্যাবদি পর্যন্ত সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। বাবার মৃত্যুর পর রাজনীà¦