,

মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে ভেতরে ভেতরে বাণিজ্য হচ্ছে

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2018
news-image

 

নিউজ ডেস্ক:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকা ধরে ধরে দেশজুড়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তবে ওই তালিকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে নানান প্রশ্ন আছে জনমনে। অভিযোগ আছে, তালিকায় মাদক ব্যবসায়ীদের নাম রাখা বা কেটে দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে এক ধরনের বাণিজ্য চলছে। এ ছাড়া, মাদকবিরোধী অভিযানে প্রায়ই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা। আর এ কারণে মাদকবিরোধী অভিযান শুরু করে সরকার আলোচিত হওয়ার চেয়ে সমালোচিত হচ্ছে বেশি।

বৃহস্পতিবার ‘মাদক নির্মূল অভিযান’ শীর্ষক এক বৈঠকিতে আলোচকরা এসব কথা বলেন।

এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন– মানবাধিকার কর্মী নূর খান, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু।

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু বলেন, ‘শীর্ষ ব্যবসায়ীরা মাঠে গিয়ে মাদক বিক্রি করে না; এ কাজ করে তাদের সেলসম্যানরা। ফলে অভিযানে বেশি ধরা পড়ছে এই সেলসম্যান বা মাঠ পর্যায়ের ব্যবসায়ীরাই।’

নুরুজ্জামান লাবু বলেন, ‘বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ বেশ কিছু সংস্থা শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করেছে। আর সেই তালিকা ধরেই এখন এই অভিযান চলছে।’

তিনি আরও বলেন, ‘তালিকায় নাম থাকা বা না থাকা ও কেটে দেওয়া বা না দেওয়া নিয়ে ভেতরে ভেতরে একটা বাণিজ্য হচ্ছে, এটা ঠিক। এ ছাড়া, তালিকায় থাকা প্রথম সারির মাদক ব্যবসায়ীদের অনেকেই অভিযান শুরুর পর আত্মগো