মামলা বাণিজ্যকারী’র আমন্ত্রণে কুবিতে উপদেষ্টা আসিফ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার প্রথম প্রতিরোধ – ১১ জুলাই’ শীর্ষক একটি কর্মসূচিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এমন কর্মসূচি সম্পর্কে জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো আমন্ত্রণও জানানো হয়নি তাঁকে। প্রশাসনের অনুমোদন ছাড়া অভ্যন্তরীণ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানের পেছনে ‘মামলা বাণিজ্যকারী’ হিসেবে পরিচিত এক ছাত্র নেতার সম্পৃক্ততা থাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার প্রথম প্রতিরোধ – ১১ জুলাই’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নেবেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি পত্রে এমনটি উল্লেখ করা হলেও কুবি প্রশাসন জানায়, অনুষ্ঠান বিষয়ে তাদের পূর্ব কোনো ধারণা ছিল না এবং তাদের পক্ষ থেকে এমন কর্মসূচি পালনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এদিকে মন্ত্রণালয়ের ওই চিঠিতে এমন কর্মসূচি আয়োজনের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন বলেও উল্লেখ্য করা হয়েছে।
এদিকে প্রশাসনের আমন্ত্রণ ছাড়া এমন ইস্যুকৃত চিঠি নিয়ে বিব্রত প্রকাশ করেছেন খোঁদ প্রশাসনের দায়িত্বে থাকা কেউ কেউ। তারা বলছেন, কুমিল্লা বিশ্ববিদ্