,

মুনিয়ার সাথে প্রেমিক সায়েম সোবহানের ফেসবুক চ্যাটে যা কথা হয়েছিল

আজকের কুমিল্লা ডট কম :
April 27, 2021
news-image

 

ডেস্ক রিপোর্ট:

একটি পার্টির ছবি ফেসবুকে আপলোড দিয়েছিল কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। এরপরই প্রেমিক সায়েম সোবহান আনভীরের সাথে ফোনে ও ফেসবুক চ্যাটে মনোমালিণ্য হয় মুনিয়ার। পরে  সোমবার রাতে রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দায়ী করে মামলা দায়ের করেছেন ঐ তরুণীর বোন নুসরাত জাহান। সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে।

মুনিয়ার বড় বোন সোমবার গভীর রাতে এই মামলা করেন।

১৫ মার্চ মুনিয়া ফেসবুক চ্যাটে লিখেছিল- ‘‘ কি করলাম আমি, কেন রাগ করছো, বলো প্লিজ, এই কি তোমার প্রেম, আমার সাথেই, আমি আসবো এখন তোমার বাসায়, কিছু বলো, কি দোষ আমার বলবা তো । এরপর সায়েম সোবহান তাদের দুইজনের কিছু  ছবি পাঠিয়ে লিখছে- এইগুলা কি  ’’।

এরপর সম্প্রতি ফোনালাপে সায়েমের সাথে কথা বলতে গিয়ে মুনিয়াকে কান্না করতে শোনা যায়।

গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন। মৃত তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মনোহরপুরের উজীর দীঘির পাড়ে৷ সে রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।

উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার à