মুরাদনগরে অগ্নিকান্ডে নিঃস্ব মাছ ব্যবসায়ীকে নতুন ঘর দিলেন এমপি ইউসুফ হারুন
মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে স্ববর্স্ব হারানো নিঃস্ব এক মাছ ব্যবসায়ীকে ব্যক্তিগত অর্থায়নে একটি নতুন ঘর তৈরী করে দিলেন সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
রবিবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে সাংসদ নিজে উপস্থিত হয়ে তাদের এই নতুন ঘর উপহার দেন। এসময় নতুন ঘর পেয়ে মাছ ব্যবসায়ী সফিকুল ইসলাম আনন্দে অশ্রুশিক্ত হয়ে পড়েন।
মাছ ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, আগুনে পুড়ে যখন আমার সব কিছু শেষ হয়ে গেছে, থাকার মত জায়গা ছিলো না। খাওয়ার কিছু ছিলো না। প্রতিবেশির গোয়াল ঘরে বউ বাচ্চাদের নিয়ে রাত কাটাইতে ছিলাম তখন এমপি সাব খবর পাইয়া আমরার লাইগা বাজার কইরা পাঠাইছে। কয়েকদিনের মধ্যে আমারে একটা নতুন ঘর কইরা দিছে। আমি যখন একবারে নিঃস্ব হইয়া গেছি আমার এই বিপদের দিনে এমপি সাব যেইভাবে আমরার পাশে দাড়াইছে আমি অত্যান্ত খুশি। এমপি সাবের এই ঋণ আমি কোন দিন শোধ করতাম পারতাম না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমপি সাবেরে সুস্থ ভাবে বাচাইয়া রাখে।
উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো: হাসান বলেন, বাখরনগর গ্রামে অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া মাছ ব্যবসায়ী সফিকুল ইসলামের বিষয়টি সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মোবাইল ফোনে এমপি এবং আমাদেরকে অবহিত à