মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য
মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য। মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যই এখন এ চত্বরের আকর্ষণ। যার ফলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড।
সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
ভাস্কর্য স্থাপনকৃত এ চত্বরটির কোন নাম দেয়া হয়নি এখনো। চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে “আল্লাহু”।
মোটামুটি দূর থেকেই মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ঢুকা মাত্রই এটি চোখে পড়ে। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।
বাসস্ট্যান্ডের পাশে চত্বরটি গড়ে উঠায় উপজে