মুরাদনগরে দুই দিনে কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত
মুরাদনগরে বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলার চাপিতলা, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, রামচন্দ্রপুর উত্তর ও নবীপুর পূর্ব ইউনিয়নের ধনপতিখোলা, দিঘিরপাড়, বিষ্ণুপুর, শ্রীরামপুর, পুষ্করনিরপাড়, পাকগাজীপুর, খামারগ্রাম, সিংহারিয়া, বাখরনগর ও রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গুরুতর আহতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আড়াই বছর বয়সী জান্নাত আক্তার, লিটন (৩৫ ), ফয়সাল (৩৫ ), জজ মিয়া (৫২), বেবি আক্তার (৪০), বেবি আক্তার-২ (৩৫), নুরজাহান (৮০), শ্রীরামপুর গ্রামের মাজেদা (২০), হাবিবুল্লাহ (৬ ), লুৎফা (২২), সিফাত (৪), রাজনগর গ্রামের হুজাইফা (সাড়ে তিন বছর), সিংহারিয়া গ্রামের আলম (৪৫), পুস্করনিরপাড় গ্রামের নুসরাত (৫), পাকগাজীপুর গ্রামের আবু সাঈদ (৫), হামদু মিয়া (৭০), ধনপতিখোলা গ্রামের তাজুল ইসলাম (৬৫), বাখরনগর গ্রামের মঙ্গল মিয়া (৬২), দিঘিরপাড় গ্রামের হামিদা (৮) ও খামারগ্রাম গ্রামের বাহাদুর (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ উপজেলায় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুর উৎপাত বেড়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুর। এভাবে বিকেল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নারী-শিশু ও à¦