,

মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে অবঃ পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ হেড কোয়াটারের নির্দেশনায় কুমিল্লা পুলিশ সুপারের উদ্যোগে মুরাদনগর থানার ১১জন অবশরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা পরিবারকে সংবধনার দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে থানার হল রোমে এ সংবধনা দেয় মুরাদনগর থানার পুলিশ সদস্যরা।

মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামানের সভাপতিত্বে এস আই গোফরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(মুরাদনগর সার্কেল) মোঃ জাহাংগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন আর রশিদ, সাবেক কমান্ডার মোঃ গিয়াস উদ্দিন।