,

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে : অর্থমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এটা নিয়ে কাজ চলছে, এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আল্টিমেটলি এই ক্রাইসিসটা তো ম্যানেজ করতে হবে।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেসব সমস্যা ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এসব সমস্যা যেভাবে মোকাবিলা করছে সেটার প্রশংসা করেছেন তারা। কাজেই এরমধ্যে সন্দেহের কিছু নাই। আর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কথা বলেছি, বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চায়, তাদের সঙ্গে তারা কথা বলতে চায়।’

তিনি বলেন, ‘দেশে যতগুলো মেগা প্রকল্প হয়েছে সবই শেখ হাসিনার সরকারের সময়ে হয়েছে। ২০১৭ সালে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁও গিয়েছিলাম। তার দুদিন আগে বিএনপি মহাসচিব মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়েছে নাকি, আমি তো কিছু দেখি না। যাদের উন্নয়ন সম্পর্কে এমন ধারণা, তারা কী করবে? তারাতো কিছু করতে পারেনি।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কিছুদিন আগে মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এতে ওই অঞ্চলে (উত্তরা, মিরপুর) যারা থাকেন- এসব এলাকার মানুষের যে কী উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস। নারীরা মেট্রোরেলে উঠে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু তাদের চোখে-মুখে প্রশান্তি এবং আনন্দ। কাজেই মেগা প্রকল্