মেসি সম্পর্কে পৃথিবীর ১০০ ফুটবলারের উক্তি!
ডেস্ক রিপোর্টঃ
লিওনেল মেসি একটি নাম নয় প্রতিপক্ষের আতঙ্ক। মেসির বিপক্ষে খেলতে নামার সময় প্রতিপক্ষ খেলোয়ারা আদা জল খেয়ে মাঠে নামে। তাকে আটকানো সর্বোচ্চ চেষ্টা থাকে সকলের। তিনি হলেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।
সেই মেসি সম্পর্কে ১০০ জনের মন্তব্য।
১.(ম্যারাডোনা):—–“মেসি বিশ্বের ইতিহাসে সেরা প্লেয়ার”
২. (প্যালাসিও) [ইন্টার মিলান ও আর্জেন্টিনা]:—–“মেসির সাথে এক দলে খেলতে পারাটা আমার এবং অন্য খেলোয়ারদের জন্য সম্মানের। আমার স্বপ্ন হল একদিন মেসির মত হব। সে শুধু খেলোয়ার হিসেবে ই নয় মানুষ হিসেবেও অনেক ভাল”
৩. (হিগুয়াইন) [আর্জেন্টিনা]:- —-“আমি বলতে পারি মেসি রোনালদোর চেয়ে সেরা”
৪. (ডি মারিয়া) [আর্জেন্টিনা]:- —-“মেসি একজন ফেনমেনোন। এছাড়া আমি আর কি বলতে পারি? সে সব সময় পাস দেওয়া ও নেওয়ার জন্য তৈরি থাকে। আমার মতে সেই বিশ্ব সেরা প্লেয়ার”
৫. (এন্তোনিও কাসানো)[ইতালি]:”আমার ছেলের নাম রেখেছি লিওনেল। কারণ আমি বিশ্বের সেরা খেলোয়ারটির বিরাট ভক্ত। আমার স্ত্রীও রাজি হয়েছে।”
৬. (সালামন রন্দন) [ভেনেযুয়েলা]:—– “মেসি কে প্রকাশ করার মত নতুন কোন শব্দ নেই । সুধু এটুকু বলব মেসি বিশ্ব সেরা ”
৭. (ক্রিস্টিয়ান টেয়ো) [বার্সা]:—–“মেসির সাথে খেলা অত্যন্ত আনন্দের । এটি একরকম স্বপ্নের মত ।
৮. (মারিও গোমেজ) [জার্মানী এবং বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার]:- “মেসি একাধারে একজন “ফলস নাইন” খেলোয়াড় না। সে একজন সত্যিকারের স্ট্রাইকার এবং একজন সুপার প্লে-মেকার।সে একজন সত্যিকারের ঘাতক যে কিনা বিরামহীনà
