,

মেসির “ দ্য লাস্ট ডান্স’

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2020
news-image

স্পোর্টস ডেস্ক:
শব্দত্রয়ী সে সময়ের শিকাগো বুলস কোচ ফিল জ্যাকসনের আবিষ্কার। ‘দ্য লাস্ট ডান্স!
১৯৯৭-৯৮ মৌসুমের শুরুর দিকেই জ্যাকসন বুঝতে পেরেছিলেন, নব্বইয়ের দশক মাতানো বুলস দলটার অনেকেরই শেষ মৌসুম সেটি। সে কারণেই শব্দত্রয়ীর ব্যবহার। একসঙ্গে ওই দলের সেটিই শেষবার বাস্কেটবল কোর্ট, এনবিএর মঞ্চ মাতানো ছিল কি না!

সেই মৌসুমটাতে আবার একটা ফিল্ম ক্রু অনুমতি পেয়েছিল, বুলস কিংবদন্তি মাইকেল জর্ডান ও তাঁর বুলস দলকে মৌসুমজুড়ে অনুসরণ করার। সেই মৌসুম, আর মাইকেল জর্ডানের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়েই দশ পর্বের একটা সিরিজ বানিয়েছে সম্প্রচারক প্রতিষ্ঠান নেটফ্লিক্স। যা সমাদৃত হয়েছে বেশ।

বুলসের হয়ে শেষ সেই মৌসুমে এনবিএ শিরোপা তো জিতেছিলেনই, সেটি ছিল জর্ডানের আট বছরে ষষ্ঠ শিরোপা। আর দ্বিতীয় থ্রি-পিট (টানা তিন মৌসুমে শিরোপা)। মাঝে কিছুদিন বাস্কেটবল থেকে দূরে ছিলেন জর্ডান, সেই দুই মৌসুমে শিরোপা জেতেনি বুলস।

তা জর্ডান ফিরে এসেও দাপট দেখিয়েছেন, বুলসের হয়ে শেষ মৌসুমে শেষবারের মতো বাস্কেটবল কোর্টে ‘নাচ’ দেখিয়েছেন। আর তাঁর ‘দ্য লাস্ট ড্যান্স’ সিরিজটা দেখে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার লুকাস বিলিয়া স্বপ্ন দেখছেন, লিওনেল মেসিও আর্জেন্টিনার জার্সিতে ২০২২ বিশ্বকাপে এমন কিছু করেই বিদায় নেবেন।

বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব জিতেছেন, ব্যালন ডি’অর জেতা হয়ে গেছে রেকর্ড ছয়বার, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মেসির ট্রফি ক্যালেন্ডারটা এখনো শূন্যই। ২০১৮ রাশিয়া বিশ্বকাপকেই বিশ্বমঞ্চে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ ভাবা হয়। আগামী ২৪ জুন ৩৩-এ পা দিতে যাওয়া মেসির বয়স ২০২২ বিশ্বকাপের সময় যে ৩৫ পেরিয়ে যাবে! খুব বেশি হলে আগামী বছর হতে যাওয়া কোপা আমেরিকাই হতে পারে আর্জেন্টিনার জার্সিতে তাঁর কিছু জেতার শেষ সুযোগ, এমনই ভাবেন অনেকে। যে কোপা আমেরিকা এবার হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গেছে এক বছর।

কিন্তু বিলিয়ার স্বপ্ন বাঁধ মানে না। ২০২২ বিশ্বকাপে মেসিকে খেলতে তো দেখেনই, তাঁর হাতে শিরোপার স্বপ্নও দেখেন এসি মিলানের আর্জেন্টাইন মিডফিল্ডার। স্বপ্নের মূলে? ওই যে, দ্য লাস্ট ডান্স! এফএম ৯৪.৭ রেডিওতে বিলিয়া বলেছেন, মেসিকে নিয়েও এমন সিরিজ দেখার আশায় আছেন তিনি, ‘কদিন আগে দ্য লাস্ট ড্যান্স দেখলাà